শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাম্পার ফলনে খুশি বাগান মালিক ও পাইকাররা

নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া এবং বিজয়নগর উপজেলার পাহাড়ি জমিতে বোম্বে, পাটনাইয়া এবং চায়না থ্রি জাতের লিচুর বাগান রয়েছে। মৌসুমের শুরুতে কিছুটা প্রতিকূল আবহাওয়া থাকলেও ফলন ভালো হওয়ায় খুশি বাগান মালিক ও পাইকাররা। কৃষি বিভাগ বলছে, লিচুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে। সূত্র: সময় টিভি

এদিকে পাটনাইয়া জাতের লিচু ইতোমধ্যে বাগান থেকে পাইকারদের কাছে বিক্রি শুরু হয়েছে। বাগান থেকে এসব লিচু কয়েকদফা হাতবদল হয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। মৌসুমের শুরুতে ভালো দাম পেয়ে খুশি পাইকাররা।

কৃষি বিভাগ জানায়, ফলন ভালো হওয়ায় লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু নাসের বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছু নতুন বাগান সৃষ্টি করার উদ্যোগ নেয়া হয়েছে।

এবার জেলার ৪৫০ হেক্টর জমির বাগানে সাড়ে ৬শ মেট্রিক টন লিচু উৎপাদন হবে বরে আশা কৃষি বিভাগের। যার বাজার মূল্য অন্তত ১৫ কোটি টাকা।

  • সর্বশেষ