শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৫:৪৭ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে নিরক্ষর মানুষের সংখ্যা কমছে

শেখ নাঈমা জাবীন : জার্মানিতে প্রায় ৬২ লাখ প্রাপ্তবয়স্ক সঠিকভাবে লিখতে ও পড়তে পারেন না। খুব সহজ বাক্যের ক্ষেত্রেও তাঁদের অসুবিধা হয়। তবে আশার কথা, নিরক্ষর মানুষের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে জার্মানিতে। ডয়েচ ভেলে

জার্মানিতে ১৮ থেকে ৬৪ বছর বয়সিদের মধ্যে ১২ দশমিক ১ শতাংশ মানুষ ছোট ছোট বাক্য পড়তে ও লিখতে পারেন। তবে বড় টেক্সটগুলোর অর্থ তাঁরা বোঝেন না।

শতকরা ৫২ দশমিক ৬ ভাগ, অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ, যাঁরা ছোটবেলা মাতৃভাষা হিসেবে জার্মান শিখেছেন, তাঁদের মধ্যে ৩৩ লাখই প্রাপ্তবয়স্ক। জার্মানির শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে হামবুর্গ বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি সমীক্ষার ফলাফল থেকে এই তথ্য বেরিয়ে এসেছে।

২০১১ সালের এক গবেষণায় দেখা গেছে, যাঁরা কোনোরকমে পড়তে ও লিখতে পারে, সেরকম মানুষের সংখ্যা ছিল ৭৫ লাখ। বর্তমানে এমন মানুষের হার কমায় এটাকে এই শিক্ষা নীতির সাফল্য হিসাবে বর্ণনা করেছেন জার্মানির শিক্ষা মন্ত্রী আনিয়া কার্লিৎজেক।

  • সর্বশেষ