শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েটা আমার বউ নয়, শুধুই বান্ধবী: ছাত্রলীগ সভাপতি শোভন

ডেস্ক রিপোর্ট  : সদ্য ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর চলছে নানা তর্ক-বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে বিতর্কিতদের নানান অজানা কাহিনী। এর থেকে বাদ যায়নি সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিজেও। কয়েকদিন যাবৎ শোভনের সঙ্গে একটি মেয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাত্রলীগের অনেকেই ওই মেয়েকে শোভনের বউ হিসেবে দাবি করছেন। তাদের যুক্তি, বিবাহিত শোভন কিভাবে ছাত্রলীগের শীর্ষ পদে থাকে?

তবে বিষয়টি নিয়ে প্রথম বারের মতো মুখ খুললেন শোভন। বুধবার রাত ১২টার দিকে ধানমন্ডির বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, আমার কি কোন বান্ধবী থাকতে পারে না? ওই মেয়েটা আমার বান্ধবী। তবে এর বেশি কিছু আমি বলবো না।

বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সভাপতি হওয়ার আগেও এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। তবে একদিন এই প্রশ্নের জবাাব দিব। আজ এতটুক বলবো, উনি আমার বান্ধবী।

এসময় শোভন বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে সদ্য ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের বাদ দেয়া হবে। সেক্ষেত্রে পদবঞ্চিতদের কমিটিতে পদায়ন করা হবে। তবে পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকবে। এসময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উৎসঃ দ্যা ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ