শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের শুল্ক সুবিধা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ ◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ ১৭ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে

আবু সুফিয়ান রতন : পোকেমন গেমের সাথে পরিচিত অনেকেই। এই গেম ভক্তরা এবার নতুন আনন্দে মেতে উঠতে পারেন। কারণ তাদের প্রিয় গেম এবার আসছে সিনেমার পর্দায়। তবে গেম হিসেবে নয়, চলচ্চিত্র রূপে।

গত ১০ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে কল্পরহস্যভিত্তিক সিনেমা ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’। আগামী ১৭ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। ভিডিও গেম ডিটেকটিভ পিকাচু অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রব লেটারম্যান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ড। আরো রয়েছেন জাস্টিস স্মিথ, ক্যাথরিন নিউটন, সুকি ওয়াটারহাউস প্রমুখ।

পোকেমন গেম ও অ্যানিমেশন সিরিজ বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। এটি পোকেমন কোম্পানিরই একটি গেম। ২০১৬ সালে বাজারে আসে তাদের নতুন গেম ‘ডিটেকটিভ পিকাচু’। গেমটি বেশ জনপ্রিয়তা পায়। তখনই এই গেম নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয় পোকেমন। তাদের সঙ্গে সিনেমাটি প্রযোজনায় যুক্ত হয় ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি পিকচার্স।

পোকেমন ফ্রাঞ্চাইজির প্রথম লাইভ অ্যাকশন সিনেমা এটি। এতে ডিটেকটিভ পিকাচু (রায়ান) জাস্টিন স্মিথকে সাহায্য করবেন তার মাকে খুঁজে পেতে। সেখানে ক্যাথরিন নিউটন থাকছেন সাহসী সাংবাদিক হিসেবে। আরো দেখা যাবে সুকি ওয়াটারহাউস, কেন ওয়াতানাবে ও বিল নিগিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়