শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারে কাঁচা আমের শরবত

নিউজ ডেস্ক: সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূন্যতা দেখা দেয়। ইফতারে তাই শরবত খাওয়া জরুরি। আম সেদ্ধ করে বা পুড়িয়ে তৈরি করা যায় কাঁচা আমের শরবত। সুস্বাদু এই শরবত তৈরি করতে পারেন ঘরেই।

রোজার ক্লান্তি দূর করতে ইফতারে পান করতে পারেন স্বাস্থ্যকর এই শরবত। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন কাঁচা আমের শরবত।

উপকরণ
কাঁচা আমের টুকরো- ২৫০ গ্রাম, পুদিনা পাতা- ১২টি, চিনি- ১/৩ কাপ, ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ, বিট লবণ- ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ, এলাচের গুঁড়া- কোয়ার্টার চা চামচ

প্রস্তুত প্রণালি
কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। দুই কাপ পানি নিন প্যানে। আমের টুকরা সেদ্ধ করুন ভালো করে। গলে আসলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। ব্লেন্ডারে পানিসহ আম দিয়ে দিন।

পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিন। মসৃণ ব্লেন্ড হলে চিনি দিয়ে আবারও ব্লেন্ড করুন। এবার তিন কাপ পানি, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, বিট লবণ ও এলাচের গুঁড়া দিয়ে ব্লেন্ড করুন। বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ইফতারে।

  • সর্বশেষ