শিরোনাম
◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখের রক্ষাকর্তা হবেন বলিউড শাহেনশাহ অমিতাভ?

মুসফিরাহ হাবীব: ‘জিরো’ ছবির ব্যর্থতার পর অনেকেই ধরে নিয়েছেন শাহরুখ খানের ক্যারিয়ার ডুবন্ত। তবে এক্ষেত্রে হয়ত তার রক্ষাকর্তা হতে পারেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

কারণ, শোনা যাচ্ছে অমিতাভের সুপারহিট ছবি ‘সাত্তে পে সাত্তা’র রিমেক হচ্ছে। আর তাতে অভিনয় করবেন শাহরুখ খান। তার অস্তমিত ক্যারিয়ারকে এ ছবিই বাঁচাতে পারে বলে ধারণা অনেকের।

অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর ‘সাত্তে পে সাত্তা’ ছবিটি গত শতকের আশির দশকে ব্যাপক সাড়া ফেলেছিল। সেটিই আবার তৈরির কাজ শুরু হয়েছে এমনকি কে কে অভিনয় করবেন, তা নির্বাচনের কাজও নাকি নির্মাতারা চূড়ান্ত করেছেন বলে শোনা যাচ্ছে।

ছবির দুই মূল চরিত্রের জন্য শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফকে বেছে নেওয়া হয়েছে। ছবি নির্মাতা ফারহা খান মনে করেন, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর এ ছবি কিং খান শাহরুখের কামব্যাক ছবি হিসেবে দারুণ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়