শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৭:৫২ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশবাড়ীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার পলাশবাড়ীতে টেলিভিশন সাংবাদিক ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় সকলের সর্বসম্মতিক্রমে পলাশবাড়ী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এতে চ্যানেল এস টিভি’র প্রতিনিধি সিরাজুল ইসলাম রতনকে সভাপতি, এসটিভি বাংলা’র প্রতিনিধি আব্দুল মান্নান শেখ রানাকে সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র প্রতিনিধি আরিফ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম কবির (জয়যাত্রা টেলিভিশন), সহ-সভাপতি সাদেকুল ইসলাম রুবেল (পল্লী টিভি), সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল (বিকে টিভি), কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম শেখ (দেশ টিভি বাংলা), তথ্য প্রযুক্তি গবেষণা সম্পাদক পাপুল মিয়া (সনি বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা (জি-বাংলা টিভি), কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম (আনন্দ টিভি) ও মাসুদার রহমান মাসুদকে (সনি বাংলা)।

কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হলেন প্রধান উপদেষ্টা স্থানীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ মো. ইউনুস আলী সরকার, উপদেষ্টা যথাক্রমে সাবেক মহিলা এমপি বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাংবাদিক আবুল কালাম আজাদ ও সাংবাদিক নুরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আনন্দ টিভি’র গাইবান্ধা প্রতিনিধি আশরাফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়