শিরোনাম
◈ স্নাইপার থেকে রকেট লঞ্চার : পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর হাতে ভয়ংকর অস্ত্র ◈ যুদ্ধের ধাক্কায় পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহন ব্যয়, অস্থির জ্বালানি বাজার ◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কর্মসূচি কাজে শ্রমিকের পরিবর্তে বেকু মেশিন দিয়ে খাল খনন!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২০১৮-১৯ অর্থ বছরের আওতায় ফরিদপুরের সালথায় কর্মসূচির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুটি ইউনিয়নের প্রকল্পে লেবার কম থাকায় দুইটি প্রকল্প বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া কুমার নদী হতে সাতগুদির বিল পর্যন্ত কাকটা খাল কৃষি কাজের উপযোগী করে পুনঃখনন প্রকল্পে ৭৩ জন অতিদরিদ্র লেবার বরাদ্দ দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সভাপতির যোগসাজশে অতিদরিদ্র লেবারের পরিবর্তে (৫মে) রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেকু মেশিন দিয়ে কম খরচে খাল খনন করছে। এতে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অতিদরিদ্র লেবাররা।

এবিষয়ে প্রকল্প সভাপতি ইউপি সদস্য তোরাপ হোসেন সাংবাদিকদের বলেন, আমি নামে মাত্র প্রকল্প সভাপতি, সব দায়দায়িত্ব চেয়ারম্যানের। ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী বলেন, লেবারও ছিলো, বেকু মেশিনও ছিলো। এলাকার মানুষের সুবিধার্থে বেকু মেশিন ব্যবহার করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজে বেকু মেশিন দিয়ে কাজ করা সম্পূর্ণ অনিয়ম। আমরা কাজের আগে মিটিংয়ে সকল চেয়ারম্যান ও প্রকল্প সভাপতিদের বেকু মেশিন ব্যবহার না করার নির্দেশ দিয়েছিলাম। বেকু মেশিন ব্যবহার করার জন্য প্রকল্প বন্ধ করার জন্য জরুরীভাবে নেটিশ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলাম বলেন, কোন প্রকার বেকু মেশিন দিয়ে কর্মসূচির কাজ করা যাবে না। যেসব প্রকল্পে অনিয়ম দেখবো, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এর আগে বুধবার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া প্রকল্প ও ভাওয়াল ইউনিয়নের কামদিয়া প্রকল্পে লেবার কম থাকায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ