শিরোনাম
◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্মিজ সেনাবাহিনীর সঙ্গে ভারত সামরিক সম্পর্ক বাড়াচ্ছে : আসাম রাইফেলসের প্রকাশনায় তথ্য

মৌরী সিদ্দিকা : ভারত-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে আসাম রাইফেলসের একটি সংক্ষিপ্তসারে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে পূর্ব-প্রতিবেশী দেশটির সঙ্গে সামরিক কূটনীতি জোরদার হয়েছে।

প্রকাশনাটিতে ‘তাতমাদাও : হিস্ট্রি এন্ড হায়ার অর্গানাইজেশন’ শীর্ষক এক নিবন্ধে আসাম রাইফেলস-এর দুই কর্মকর্তা ব্রিগেডিয়ার এম এস মখা ও কর্নেল ব্রিজেন্দ্র সিং লেখেন, ‘ভারত ও মিয়ানমারের মধ্যে এনগেজমেন্ট সামরিক পর্যায়েও বিস্তৃত হয়েছে। দুই দেশের সেনাবাহিনীর তরফ থেকেই নিয়মিত বেশ কিছু সংখ্যক সামরিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিবন্ধে বলা হয় যে, প্রতি ছয় মাসে একবার করে ইম্ফল ও মিয়ানমারের কালায় পালাক্রমে আরবিসি’র বৈঠক হয়।
আরবিসি বৈঠকগুলোতে বিদ্রোহীদের গতিবিধির উপর রিয়েল-টাইম ইনটেলিজেন্স শেয়ারিং নিয়ে আলোচনা হয়। এছাড়া আলোচনায় মাদক ও অস্ত্র চোরাচালানের মতো গুরুতর আন্তসীমান্ত সমস্যাগুলো স্থান পায়।

ভারত ও মিয়ানমার যৌথ সামরিক মহড়া শুরু করেছে। স¤প্রতি শিলংয়ের কাছে উমরইয়ে এ ধরনের একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
পরিশেষে নিবন্ধে বলা হয়, দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক ও কৌশলগত দৃশ্যপট তাতমাদাওকে শুধু মিয়ানমারের ভেতরে নয় দক্ষিণ এশিয়াতেও একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।

  • সর্বশেষ