শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীন ও প্রবীণের সমন্বয়ে এগিয়ে যাবে জাতীয় পার্টি

ইউসুফ আলী বাচ্চু : নবীন ও প্রবীণের অভিজ্ঞতার সমন্বয়ে জাতীয় পার্টি আরও সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জিএম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে শুধু জাতীয় পার্টি নয়, বাংলাদেশের রাজনীতিতেই একটা বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় পার্টিকে ধরে রাখব। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগাব।এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা ঝোটন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ