শিরোনাম
◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০৯:১১ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৯, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথ নেয়ার ব্যাপারে তারেক রহমানের সিদ্ধান্ত সঠিক তবে পদ্ধতিটি ভুল, বললেন জাফরুল্লাহ চৌধুরী

হ্যাপি আক্তার : অনেক নাটকীয়তার পর, সংসদে গেলেন বিএনপির পাঁচ বিজয়ী প্রার্থী। যদিও শপথ নেননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বলা হচ্ছে দলের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেই সংসদে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই এ বিষয়ে গণমাধ্যমের অনেক খবরকে গুজব মনে করেন দলটির নেতারা। একইভাবে বিএনপি মহাসচিবের সংসদে যোগ না দেয়ার বিষয়টিকেও যৌক্তিক মনে করেন তারা। তবে বিএনপি মহাসচিবের শপথ না নেয়াকে ভুল মনে করেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে এ নিয়ে ভিন্নমত আমির খসরু মাহমুদ চৌধুরীর। -চ্যানেল টোয়েন্টিফোর।

বিভিন্ন গণমাধ্যমের খবর, শপথের ব্যাপারে দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই জানতেন না। তবে এ নিয়ে প্রশ্নে উঠেছে দলের ভেতরেই। নেতাদের অনেকেরই জিজ্ঞাসা, দলীয় সিদ্ধান্ত হলে, কেন শপথ নেবেন না মহাসচিব।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তারেক জিয়া যে সিদ্ধান্তটি নিয়েছেন এটি ভালো কাজই করেছেন কিন্তু ভুল পদ্ধতিতে করেছেন। সিদ্ধান্তটি নেয়ার আগে উচিৎ ছিলো সবার সাথে আলোচনা করা তাহলে আরো ভালো হাতো। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে গেলে আরো ভালো হতো।

যদিও বিএপির স্থায়ী কমিটর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর দাবি, সম্মিলিতভাবেই এ সিদ্ধান্ত। যে কোনো সিদ্ধান্তই হোক, এটি এক ধরনের দলীয় সিদ্ধান্ত। এটি দলের সকলের মত নিয়েই করা হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের কি হচ্ছে তা নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। আরেকটি দিক হলো তিনি মহাসচিব হিসেবে দলের ও সাংগঠিকভাবে অনেক বেশি ব্যস্ত। যা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সংসদে যাওয়া না যাওয়া তেমন কোনো বড় বিষয় নয়।

তবে একটি জায়গায় একমত দু’জনই। শপথ নেয়ায় সংসদের ভেতরে-বাইরে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করা সহজ হবে। সম্পাদনা : কায়কোবাদ মিলন।

  • সর্বশেষ