শিরোনাম
◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৫:৪০ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাল্টাপাল্টি হামলার পর হামাস ও তেল আবিবের মধ্যে যুদ্ধবিরতি

আব্দুর রাজ্জাক : ইসরায়েল ও হামাসের মধ্যে গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলায় ২৭ জন নিহতের ঘটনায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েল সাধারণত যুদ্ধবিরতির নিয়ে মন্তব্য করে না। তবে সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে বলে হামাস জানিয়েছে। সিএনএন

গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে ৪ ফিলিস্তিনি নিহতের ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয় তা উভয় পক্ষের মধ্যে ২০১৪ সালের পর সবচেয়ে সহিংস ছিলো।

ইসলায়েলি বিমান হামলা ও গুলিতে ২ শিশু ও নারীসহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়। অপরদিকে হামাসের রকেট হামলায় ৪ ইসরায়েলি নিহত হয়।

যুদ্ধবিরতির পর ইতোমধ্যেই ইসরায়েল গাজার সাধারণ অধিবাসীদের ওপর থেকে সকল বিধিনিষেধ বা কড়াকড়ি প্রত্যাহার করেছে। তেল আবিবের এমন পদক্ষেপই প্রমাণ করে যে, হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

  • সর্বশেষ