শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সুবীর নন্দী

নিউজ ডেস্ক : একুশে পদক পাওয়া বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তার জামাতা রাজেশ শিকদার জানান, সোমবার সকালে আরেক দফা হার্ট অ্যাটাক হয়েছে। রোববার রাতেও আরেকটি হার্ট অ্যাটাক হয় তার। সিঙ্গাপুরে নেয়ার পর তার তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাক হলো। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আরও একবার হার্ট অ্যাটাক হয়েছিল। সব মিলিয়ে সুবীর নন্দীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য ছয় দিন আগে সিঙ্গাপুর নেয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিউতে চিকিৎসাধীন তিনি। সেখানে তার সঙ্গে আছেন মেয়ে ফাল্‌গুনী নন্দী।

বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। সোমবার সকালে সামন্ত লাল সেন বলেন, 'চিকিৎসকেরা যে আশা করেছিলেন, বারবার হার্ট অ্যাটাক হওয়ায় তাও ক্ষীণ হয়ে গেছে। সুবীরের শরীরের মাল্টিপল অরগান ফেইলিওর হয়েছে। সুবীর এখন জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে।'

১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেয়া হয় সুবীর নন্দীকে। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বরেণ্য এ শিল্পীর চিকিৎসা শুরু হয়।

আগেই জানা গেছে, বরেণ্য এ সংগীতশিল্পীকে দ্রম্নত সিঙ্গাপুরে নেয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুবীর নন্দী গত ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকালে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন।

সূত্র : যায়যায়দিন।

  • সর্বশেষ