শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসবাদে উস্কানীর অভিযোগে ১ লাখ ভিডিও মুছে দিল ইউটিউব

নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদে উস্কানী দেওয়ার অভিযোগে চলতি বছরের প্রথম ৩ মাসে ১লাখের বেশি ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া প্রতিবেদনে এমনই জানিয়েছে গুগলের এই প্রতিষ্ঠান।

২৪ এপ্রিল মার্কিন আইনসভায় দেয়া তথ্যে গুগল জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী নীতি ভাঙার সন্দেহে চলতি বছরের প্রথম ৩ মাসে ইউটিউব ১০ লাখ ভিডিও ম্যানুয়ালি পরীক্ষা করেছে। এ জন্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এর মধ্যে ১লাখ ভিডিও নীতি অমান্য করার অভিযোগে মুছে দেওয়া হয়েছে।

গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দু'টি মসজিদে সন্ত্রাসবাদী হামলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করে হামলাকারী।

এই ঘটনার প্রেক্ষিতে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হিংসাত্মক রাজনৈতিক বিষয়বস্তু সরিয়ে ফেলার জন্য গুগল, ফেসবুক, টুইটার এবং মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি সংক্রান্ত কমিটি।

  • সর্বশেষ