শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ০৫ মে, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন, বললেন খন্দকার মাহবুব

শিমুল মাহমুদ : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে বৈধ বা অবৈধ যাই বলি না কেনো, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে শপথ নেওয়ার সময় বলতে হয়, আমি প্রধানমন্ত্রী হিসেবে অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে থাকিব। কিন্তু প্রধানমন্ত্রী লন্ডনে যে বেফাঁস কথা বললেন তাতে তিনি শপথ ভঙ্গ করেছেন বলে আমি মনে করি।

শনিবার (৪মে) জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ফোনালাপের উদ্ধৃতি দিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি তার লন্ডন সফরে বাধা সৃষ্টি করেছেন। তাই তিনি হোটেল পাচ্ছেন না। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, তারেক রহমান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার মা খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। এতে আমরা দেখতে পেলাম, আগেও আমরা যা বলেছি, খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় আটক করে রাখা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, খালেদা জিয়াকে জেল থেকে বের করতে হলে, তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে হলে এবং নেতাকর্মীদেরকে জেল থেকে বের করতে হলে রাজপথ উত্তপ্ত করতে হবে। আমাদের নেতাকর্মীরা যদি একবার রাজপথে নামে তাহলে লাখ লাখ জনতা রাজপথে নামবে। তাই দিন ও তারিখ ঠিক না করে একবার রাজপথে নামুন। এই সরকারের পায়ের নিচের মাটি থাকবে না।

  • সর্বশেষ