শিরোনাম
◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ◈ শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে ভাঙচুর-লুটপাট

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্নারকে নিয়ে স্ত্রী ক্যানডিসের আবেগী টুইট

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের সাফল্য ব্যর্থতায় তাদের সহধর্মিণীরাও হন আবেগী। কখনো উচ্ছ্বসিত তো কখনো বিষন্ন, স্বামীর সমালোচনায় করেন প্রতিবাদও। জার্সি বিতর্কে সাকিব আল হাসানের স্ত্রী শিশিরতো কাল ফেসবুক পোস্টে সাংবাদিকদেরও নিলেন এক হাত। এবার স্বামী ডেভিড ওয়ার্নারের অসাধারণ আইপিএল মৌসুম শেষে তার স্ত্রী ক্যানডিস ওয়ার্নার দিলেন আবেগঘন বার্তা।

নিজের ব্যাটিং প্রতিভা নতুন করে প্রমাণের কিছু ছিলনা অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারের। আইপিএলেও প্রতি মৌসুমেই উজাড় করে দিয়েছিলেন নিজেকে। তবে একটা জায়গায় এবারের আইপিএল ভিন্ন মাত্রাই যোগ করেছিলো ডেভিড ওয়ার্নারের সামনে, তড়না ছিলো নিজেকে আরেকবার মেলে ধরার।

https://twitter.com/CandyFalzon/status/1122896147175985152

গতবছর কেপটাউনে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে স্টিভেন স্মিথের সাথে নিষিদ্ধ হন এক বছরের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডও এক আসরের জন্য নিষিদ্ধ করে তাকে, ফলে মিস করেছেন গত আসরের আইপিএল। গত ২৯ মার্চ জাতীয় দলের নিষেধাজ্ঞা উঠার পাশাপাশি ফিরেছেন আইপিএলের এবারের মৌসুমের শুরু থেকেই।

তাই নিজের ব্যাটিং সামর্থ্যের একটা ঝলক দেখানোর তাড়ানা নিশ্চয়ই ছিলো ওয়ার্নারের। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে রান করেছেন সাবলীলভাবে। ১২ ম্যাচে ব্যাট হাতে নেমে ৩২ বছর বয়সী এই অজি ব্যাটসম্যান ১ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে করেছেন ৬৯২ রান! আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ায় দলের ক্যাম্পে যোগ দিতে হবে বলে আইপিএলকে বিদায় জানাতে হচ্ছে ওয়ার্নারের। গত সোমবার (২৯ এপ্রিল) কোলকাতাকে হারানো ম্যাচে, এবারের মৌসুমে শেষবার ব্যাট হাতে নেমে খেলেছেন ৫৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস। ফিরে আসার মৌসুমটা দুর্দান্তভাবে শেষ করায় আনন্দিত ওয়ার্নার স্ত্রী টুইটারে দিয়েছেন আবেগঘন পোস্ট। ক্রিকেট নাইন্টি সেভেন

  • সর্বশেষ