শিরোনাম
◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৩:৪৯ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লম্বা দাড়ি পুরুষকে স্বাস্থ্যবান রাখে: গবেষণা

নিউজ ডেস্ক: দাড়ি পুরুষদের স্মার্ট করে তোলে। এছাড়া এক গবেষণায় দেখা গেছে, লম্বা দাড়ি পুরুষদের স্বাস্থ্যবান রাখতেও সাহায্য করে। খবর ইন্ডিপেনডেন্টের। ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের প্রফেসরের করা গবেষণায় বলা হয়েছে, মুখের দাড়ি সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

ওই গবেষণার প্রধান লেখক পারিসি বলেন, দাড়ি যদিও সানস্ক্রিনের মতো মুখের ত্বককে সুরক্ষা দেয় না কিন্ত এটি সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে।

এর মাধ্যমে যারা দাড়ি রাখে তাদের মুখমণ্ডল সুরক্ষিত থাকে। দাড়ি তাদের ত্বক সজীব থাকে এবং ত্বকের ভাঁজ হওয়া থেকেও রক্ষা করে।

এছাড়া দাড়িওয়ালা ব্যক্তিদের স্কিন ক্যান্সারের মত রোগ হওয়া থেকেও অনেকটা রক্ষা করে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ড. অ্যাডাম ফ্রেডম্যান ব্যাখ্যা করেছেন, মুখমণ্ডল ভারি দাড়িতে ঢাকা থাকলে তা বয়সের ছাপ থেকে ত্বককে রক্ষা করে। এর মাধ্যমে ত্বকে বয়সের ছাপ কম পড়ে।

এদিকে সুইজারল্যান্ডের হার্সল্যান্ডেন নামক একটি স্বাস্থ্যকেন্দ্রের গবেষণার বরাত দিয়ে বিবিসি জানায়, মানুষের দাড়িতে কুকুরের পশমের থেকে বেশি জীবাণু থাকে।

এরই প্রতিবাদে গত শুক্রবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে নকল দাড়িসহ একটি ক্লোজ শট সেলফি পোস্ট করেন।

  • সর্বশেষ