শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডাকাতের কবলে পড়ে ২ জন গুলিবিদ্ধ

তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু বোঝাই নৌকায় ডাকাত দলের গুলিতে ২ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এরা হলেন এনতাজ ও ফুল মিয়া । মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার সাহেবনগর ও নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামে মাঝামাঝি স্থানের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। আহত দুইজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাইশমৌজা বাজার থেকে নৌকায় করে অবিক্রিত গরু নিয়ে ফেরার পথে মেঘনা নদীদে একদল ডাকাত নৌকাটিতে হানা দেয়। এই সময় গরু ব্যবসায়ীরা ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তারা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান,আহতের আমরা দ্রুত চিকিৎসার ব্যবসার করেছি। বিষয়টি আমরা সবাই মিলে মনিটরিং করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়