শিরোনাম
◈ সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর ◈ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ◈ হাম-উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মৃত ১,০৩৬ ◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর সম্পত্তির অধিকার নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণায় আনন্দ মিছিল হবে ভেবেছিলাম, বললেন ড. মিজানুর রহমান

কেএম নাহিদ : জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান সোমবার ইন্ডিপেনডেন্ট টিভির ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী যখন সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে কথা বললেন, আমি ভেবেছিলাম সকল নারী সংগঠন, নারী অধিকার রক্ষা সংগঠন, ব্যানার ও ফুলের মালা নিয়ে রাস্তায় রাস্তায় আনন্দ করবে, তাদের অধিকার বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে। আমি নিরাশ হয়েছি- এরকম কিছু হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ উচ্চারণ ২০১৯ সালের ২৮ এপ্রিল মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক হয়ে থাকবে। বাস্তবতা হলো নারী সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত। এই সত্য আমাদের উপলব্ধি করতে হবে। সেই কথাটিই প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন। শরিয়া আইনে হাত না দিয়েও কিভাবে কী করা যায়।

তিনি বলেন, আমার কথা হলো এটা করা সম্ভব। তিউনিশিয়া ইসলামী দেশ তারা আইন করেছে উত্তরাধিকার সূত্রে নারী পুরুষ সমান সম্পত্তি পাবে। মিশরে ভিন্নভাবে এটা করা হচ্ছে। তুরস্ক নতুন আইন তৈরি করেছে। তাদের দেশে তো ইসলাম গেলো, ধর্ম গেলো, বলে চিৎকার চেচামেচি হচ্ছে না। আইন প্রণেতারা মানবাধিকার বান্ধব হলে এই আইন করা সম্ভব।

  • সর্বশেষ