শিরোনাম
◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিবিসি কার্যালয় পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

ফাতেমা ইসলাম : ডিবিসি নিউজ কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। সোমবার বেলা পৌনে ১২টায় তাকে স্বাগত জানান, ডিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম। পরে তিনি ডিবিসি নিউজ কার্যালয় ঘুরে দেখেন। ডিবিসি

বেসরকারি স্যাটেলাইট এই চ্যানেলটির প্রযুক্তিগত বিভিন্ন দিক এবং প্রশিক্ষিত কর্মীদের দেখে সন্তোষ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। এছাড়া বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

রবার্ট চ্যাটারটন-ডিকসন বলেন, ‘এটা সত্যিই খুব আনন্দের ব্যাপার যে বাংলাদেশে এতোগুলো টেলিভিশন চ্যানেল এবং ৫০০ পত্রিকা রয়েছে। প্রযুক্তিগতভাবে এই টেলিভিশনগুলো যথেষ্ঠ ভালো। এখানে যেভাবে কয়েকটি ধাপে সংবাদ পরিবেশনের কাজটি করা হয়, এটি সত্যিই বিশ্বমানের।'

তিনি আরও বলেন, 'ডিবিসি নিউজ কার্যালয় দেখে আমি মুগ্ধ। এখানে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে বলেই আমি মনে করি। মাঝে মধ্যে আমাদের গণমাধ্যমের বন্ধুরা নানা ধরনের চাপের সম্মুখীন হন বলে আমি জেনেছি। গণমাধ্যম গণতন্ত্রের সঙ্গে জড়িত। শান্তিপূর্ণ ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি।’

এ সময় তার সঙ্গে ছিলেন- ব্রিটিশ হাইকমিশনের হেড অফ প্রেস এন্ড কমিউনিকেশন্স- নিসার হোসেন, পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান এবং ফরেন এন্ড কমনওয়েলথ-এর বাংলাদেশ ডেস্ক অফিসার ড্যান পাশা।

  • সর্বশেষ