শিরোনাম
◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর ◈ মিরপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের যে ৪ কঠিন শর্তে সরকারের সম্মতি ◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা ◈ ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন ◈ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, শেখ হাসিনার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালো বোরকার বদলে রঙিন হিজাব শ্রীলঙ্কায়?

ডেস্ক রিপোর্ট  :  শ্রীলঙ্কার মুসলিম নারীদের জন্য কালো রঙের বোরকার পরিবর্তে রঙিন হিজাব ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কালো রঙের বোরকা দিয়ে সারা শরীর এবং মুখমণ্ডল ঢেকে রাখে সে দেশের মুসলিম নারীরা।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম শ্রীলঙ্কা মিররকে একজন চিকিৎসক জানান, ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার পর ঐতিহ্যবাহী এই পোষাকের ব্যাপারে জোরালো আপত্তি ওঠার পর এ ধরনের ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এজন্য গত বৃহস্পতিবার বিকেলে সে দেশের গার্মেন্ট সেক্টরের লোকজনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সেই বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে শ্রীলঙ্কার মুসলিম নারীদের গোলাপি, সবুজ ও কমলা রঙের হিজাব পরিহিত দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

অল সিলন জামিয়াতুল উলামাহ নামক সংস্থার পক্ষ থেকে মুসলিম নারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, মুসলিম নারীরা যেন এ কাজে সহায়তা করেন এবং তাদের যেন চিহ্নিত করা যায়। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে যেন মুখ ঢেকে না রাখেন তারা এবং দেশের নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেন, সে ব্যাপারেও অনুরোধ করা হয়েছে।

তাদের প্রতি আরো অনুরোধ জানানো হয় যে, তারা যেন এমন পোষাক পরিধান করেন, যেন তাদের দেখে অন্যেরা আতঙ্কিত হয়ে না পড়ে। সে দেশের আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তারও আহ্বান জানানো হয়েছে মুসলিম নারীদের প্রতি।

উৎসঃ kalerkantho

  • সর্বশেষ