শিরোনাম
◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সীমান্ত সুরক্ষায় বিজিবির সচেতনতামূলক সভা

মাহফুজ নান্ট, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবার-মাদক-নারী ও শিশু পাচার, সীমান্ত এলাকায় হত্যারোধ করাসহ সীমান্ত সুরক্ষা ও সীমান্তে অপরাধ প্রবনতা শূন্যের কোঠায় নিয়ে আসতে কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)'র উদ্যেগে এক জন সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপির প্বার্শবর্তী কালিকাপুর-বামিশা এলাকায়
কুমিল্লা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আলিমুল করিম চৌধুরী প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে জনসচেতনূলক সভায় আগত জনসাধারনকে উদ্দেশ্য করে বলেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয়রাই পারে ফলপ্রসূ ভূমিকা রাখতে।

জন সচেতনতামূলক সভায় কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মো. আবু মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি সীমান্ত এলাকার সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ