শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় হামলার সময়ই ‘মূলহোতা’ মৌলভী হাশিম নিহত হয়

নিউজ ডেস্ক: ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার প্রধান সন্দেহভাজন মূলহোতা মৌলভী জাহরান ঘটনার দিনই নিহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, উগ্রপন্থী ইসলামি নেতা মৌলভী জাহরান হাশি দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলায় মূল ভূমিকা পালন করেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পর তাকে হন্য হয়ে খুঁজছিল শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আজ সাংবাদিকদের বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাকে জানিয়েছে, ইস্টার সানডেতে কলম্বোর বিলাসবহুল শাংরি-লা হোটেলে হামলার সময় জাহরান হাশিম নিহত হন।

মাইথ্রিপালা সিরিসেনার বলেন, স্থানীয় উগ্রপন্থী ইসলামি গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামায়াতের (এনটিজে) নেতা ছিলেন জাহরান হাশিম।

গতকাল মঙ্গলবার প্রকাশ করা এক ভিডিওতে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এতে হাশিমকে দেখা গেছে। ফুটেজে আইএস নেতা আবুবকর আল বাগদাদির আনুগত্য প্রকাশ করে আটজনকে শপথ নিতে দেখা গেছে, যাদের মধ্যে কেবল হাশেমের গোলাকার মুখটিই খোলা ছিল। বাকিরা মুখ ঢেকে আনুগত্যের শপথ নেন।

মাথায় কালো কাপড়ে ঢাকা রাইফেল বহনকারী হাশেম অন্যদের শপথবাক্য পাঠ করান। বাকিরাও তার মতো কালো পোশাক পরলেও তাদের মুখমণ্ডল ছিল সম্পূর্ণ ঢাকা।

হামলার পর হাশিমের অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেনি শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। কিন্তু আজ দেশটির প্রেসিডেন্ট জানালেন, ঘটনার দিন হামলার সময় হাশিম নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়