শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উভসের কাছে হেরে গেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠেই উলভারহ্যাম্পটনের কাছে ১-৩ গোলে হেরে গেলো আর্সেনাল।

২৮তম মিনিটেই প্রথম গোল করে উভস। পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস ২৫ গজ দূর থেকে দারুণ ফ্রি কিকে জাল খুঁজে নেন।

৩৭তম মিনিটে সতীর্থের তুলে দেওয়া বল হেডে জালে জড়িয়ে দ্বিতীয় গোলেন দেখা পেয়ে যায় উভস। আর যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন পর্তুগিজ মিডফিল্ডার দিয়াগো জোতা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরা গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। অবশেষে ৮০তম মিনিটে গ্রানিত জাকার তৈরি করে দেওয়া সুযোগে সক্রাতিস পাপাস্তাথোপুলস লক্ষ্যভেদ করলে আশা জাগে দলটির। কিন্তু বাকিটা সময়ে আর গোল না পাওয়ায় লিগে নবম হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেলসি। লিগে ১৪তম জয়ের দেখা পাওয়া উভসের পয়েন্ট ৫১, অবস্থান সপ্তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়