শিরোনাম
◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল ◈ তারেক-ইব্রাহিম ফোনালাপ: পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যয়

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের তেল রপ্তানি চলবে, কেউ ঠেকাতে পারবে না, দাবি খামেনেয়ীর

রাশিদ রিয়াজ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু জ্বালানি তেল রপ্তানি করবে। যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। বুধবার রাজধানী তেহরানে শ্রমিকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ইরানের তেল কেনার ক্ষেত্রে আটটি দেশকে দেওয়া মার্কিন ছাড়ের মেয়াদ নবায়ন করা হবে না বলে ওয়াশিংটন ঘোষণা করার পর তিনি এ কথা বললেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের বিদ্বেষী আচরণের বিষয়ে ইরানি জাতি নীরব থাকবে না এবং শত্রুরা এর জবাব পাবে। মার্কিন সরকার চায় ইরানিরা তাদের অন্যায়ের কাছে মাথানত করুক। কিন্তু তাদের এ ইচ্ছা কখনোই পূরণ হবে না।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে তারা অশুভ লক্ষ্য হাসিল করতে চায়। শত্রুরা ভাবছে তারা আমাদের পথ বন্ধ করে দিতে পেরেছে। কিন্তু আমাদের তেজস্বী ইরানি জাতি এবং বিচক্ষণ সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। একইসঙ্গে তিনি জ্বালানি তেল খাতের ওপর নির্ভরতা কমাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মার্কিন সরকার গত বছরের নভেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও আটটি দেশকে ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে ছয় মাসের জন্য ছাড় দেয়। সম্প্রতি হোয়াইট হাউজ ঘোষণা করেছে, আগামী ২ মে ছয় মাসের সে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর নবায়ন করা হবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এখন থেকে বিশ্বের কোনো দেশ আর ইরানের কাছ থেকে তেল আমদানি করতে পারবে না। প্রেসটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়