শিরোনাম
◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২৩ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি বিশুদ্ধকরণে সমস্যা সৃষ্টির একমাত্র কারণ ওয়াসার দায়িত্ব অবহেলা, বললেন ড. ইফতেখারুজ্জামান

মঈন মোশাররফ : টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ওয়াসার বেশির ভাগ পানিই গভীর নলকুপ দিয়ে ভূগর্ভ থেকে তোলা হয়। এর একটি অংশ নদী থেকে নেয়া হয়। বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় সমস্যা থাকলে পানি দূষিত হতে পারে। বিশেষ করে ভূগর্ভের পানিতে আর্সেনিক থাকতে পারে। প্রধান সমস্যা সরবরাহ সিস্টেমে। ওয়াসার পাইপ লাইনগুলো ত্রুটিপূর্ণ। ফলে নানাভাবে দুষিত পদার্থ পানিতে মিশে যায়। এটা দেখার দায়িত্ব ওয়াসার, কিন্তু তা তারা দেখে না। বুধবার ডয়চে ভেলেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ওয়াসার পানি কেন দূষিত হয় তা ওয়াসাই বলতে পারবে। আমরা দেখেছি যে, সাধারণ মানুষ অভিযোগ করছে এই পানি ময়লা এবং দুর্গন্ধযুক্ত। এই পানি খেয়ে নানা ধরনের রোগে আ্ক্রান্ত হন তারা।

  • সর্বশেষ