শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০১:৫০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলা তুমি বিয়ে করে ফেলো, ব্যতিক্রমী সেই প্ল্যাকার্ড ভাইরাল

নাঈম কামাল : বেলা তুমি বিয়ে করে ফেলো, আমি সেশন জটে আটকে গেছি’-ব্যতিক্রমী এই প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে হাজির হন এক শিক্ষার্থী। তার দাবি সেশন জটে আটকে পড়ায় তিনি শিক্ষাজীবন শেষ করতে পারেননি। বিয়ে করতে পারছেন না পছন্দের মানুষকে। কিন্তু তার মতো অনেকে চাকরি পাচ্ছেন। যুগান্তর

সুজয় দাস নামে এই শিক্ষার্থী পড়েন ঢাকা কলেজের গণিত বিভাগে। মঙ্গলবার ঢাকা কলেজের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে তার হাতে শোভা পাচ্ছিল ব্যতিক্রমী এই প্ল্যাকার্ড।

সুজয় দাস বলেন, অঞ্জন দত্তের বিখ্যাত 'চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না' গানটি আমার বেশ পছন্দ। গানের মূল উপজীব্য ছিল, চাকরির জন্য নায়কের বিয়েটা আটকে গেছে। সেই গানের গল্পের মতো সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থা। আমরা যারা সাত কলেজে পড়াশোনা করছি তারা মূলত সেশন জটে আটকে গেছি। এখানে সময়মতো পরীক্ষা হয় না, পরীক্ষার পর ফল প্রকাশে বিলম্ব হয়। ফলে এখন আমাদের অনেককেই বলতে হচ্ছে, বেলা তুমি বিয়ে করে ফেলো, আমি সেশন জটে আটকে গেছি।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় সাত দফা দাবিতে ঢাকা কলেজের সামনে থেকে মানববন্ধন শুরু করেন সাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যা নীলক্ষেত ও সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত ছাড়িয়ে যায়। এর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা।

এ সময় তারা ‘গণহারে আর ফেল নয়, যথাযথ রেজাল্ট চাই’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়’, ‘গণহারে ফল, ঢাবি তোমার খেল’, ‘বন্ধ কর অনাচার, সাত কলেজের আবদার’, ‘নিচ্ছ টাকা দিচ্ছ বাঁশ, সময় শেষে সর্বনাশ’- এসব স্লোগান দিতে থাকে।

  • সর্বশেষ