শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসায় যৌন হয়রানি নতুন নয় কিন্তু প্রকাশ পায়নি, বললেন ফরিদ উদ্দীন মাসউদ

মঈন মোশাররফ : সম্প্রতি ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করার পর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর নুসরাতের মৃত্যু হয়। এসব বড় বড় শিরোনাম হওয়ার পর নৈতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত মাদ্রাসাগুলোতে যৌন হয়রানি অবাধে চলছে কিনা এমন প্রশ্ন উঠে।

এ প্রসঙ্গে শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ সম্প্রতি ডয়চে ভেলেকে বলেন, মাদ্রাসা শিক্ষকরা তো আর অন্য গ্রহ থেকে আসেনি। তারা এই সমাজের পরিবেশেই বেড়ে উঠেছে। মাদ্রাসাগুলোতে যৌন হয়রানি ইদানিং বেড়েছে এমন কথা ঢালাওভাবে বলা যাবে না। আগে সংবাদপত্রগুলো রক্ষণশীলতার কারণে খোঁজ-খবর রাখতো না , তাই সেভাবে গণমাধ্যমে আসতো না। তার মানে মাদ্রাসায় এমন ঘটনা একদম ঘটতো না, সেটা বলা যাবে না।

তিনি আরো বলেন, সামাজিক অবক্ষয় ঘটছে, তেমনিভাবে এই প্রতিষ্ঠানগুলোও সমাজের একটি অঙ্গ। প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা অস্বীকার করা যাবে না। এগুলো প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়