শিরোনাম
◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনমাসে মেক্সিকোতে ৮ হাজার মানুষ খুন, প্রতিবেদন

সান্দ্রা নন্দিনী : মেক্সিকোতে হত্যাকা-ের ঘটনা ২০১৮ সালের একই সময়ের তুলনায় ৯.৬ শতাংশ বেড়ে এবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্তই নিহতের সংখ্যা ৮ হাজার ৪৯৩ জন বলে জানা গেছে। দেশটির জননিরাপত্তা বিষয়ক সচিবালয় কমিটি রোববার এতথ্য প্রকাশ করে। আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৭ সাল থেকে রাখা হিসেবমতে, ২০১৮ সাল ছিলো মেক্সিকোর জন্য সর্বোচ্চ সহিংসতার বছর। বছরজুড়ে দেশটিতে মোট সাড়ে ৩৩ হাজার হত্যাকা-ের রেকর্ড নিবন্ধন করা হয়।

রোববার মেক্সিকোর নৌবাহিনীর একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদোর বলেন, ‘দেশের জনগণের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একারণেই সংবিধানে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে যেন আমাদের সেনা ও নৌবাহিনী নিরাপত্তা নিশ্চিতে দেশকে সহায়তা করতে পারে।’

উল্লেখ্য, ২০০৬ সালে মেক্সিকোর মাদকবিরোধী অভিযান চালানোর দায়িত্ব দিয়ে ‘ন্যাশনাল গার্ড’ গঠন করা হয়। আর এই বিশেষ বাহিনী গঠনের পর থেকে দেশটিতে আড়াই লাখ হত্যাকা- রেকর্ড করা হয়। ক্ষমতায় আসার আগে ওব্রাদোর নিজেও এই বাহিনীর কর্মকা-ের ব্যাপক সমালোচনা করলেও মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবিষয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত নেননি।

  • সর্বশেষ