শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৬:১৩ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজ ছাত্রলীগ সভাপতির ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মোহাম্মদপুরে সরকারি গ্রাফিক আর্টস কলেজ ছাত্রাবাসের ছাদে বহিরাগত কিছু ছেলেকে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছে কলেজের ছাত্রলীগ সভাপতি তৌফিক হাসান শাওন। শুক্রবার (১৯ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগ, হামলাকারীরা সবাই স্থানীয় একটি দূষ্কৃতিকারী চক্রের সাথে জড়িত।

হামলার শিকার ছাত্রলীগ সভাপতি জানান, হামলাকারীরা দীর্ঘ দিন ধরে ছাত্রাবাসের ছাদে এসে নেশা করতো। রাত ৯ টার দিকে তাদেরকে ছাত্রাবাসের ছাদে নেশা করতে দেখি। পরে আমি এবং কলেজের ছাত্ররা ক্যাম্পাস ও ছাত্রাবাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে মাদক সেবনে বিরত থাকতে এবং ছাত্রাবাস ত্যাগ করতে বলি। এতে তারা রাগান্বিত হয়ে আমার ওপর হামলা করে। হামলায় অল্পের জন্য আমার চোখ বেঁচে যায়।

এই ঘটনায় মোহাম্মদপুর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি তৈফিক হাসান।

এ বিষয়ে জানতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচারের দাবি জানান।

এ দিকে মোহাম্মদপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ