শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিকে দল হারছে অন্যদিকে পার্টি করছেন কোহলি

স্পোর্টস ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা ৬ ম্যাচ হারের মুখ দেখার পর সপ্তম ম্যাচে জয়ের মুখ দেখে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তারপর আট নম্বর ম্যাচে আবার হার। ইতোমধ্যে কোহলির বেঙ্গালুরুকে চরম সমালোচনার শিকার হতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম বেঙ্গালুরুকে নিয়ে ঠাট্টা-তামাশায় ছেয়ে গিয়েছে।

দলের এমন খারাপ অবস্থা নিয়ে পড়ে থাকতে রাজি নন ক্যাপ্টেন কোহলি। তিনি বরং এই হারের জ্বালা ভুলে সামনে তাকাতে চাইছেন। চলতি আইপিএলে আর কিছু বাঁচানোর মতো অবশিষ্ট নেই বেঙ্গালুরুর। প্লেঅফে যাওয়ার আশা কার্যত শেষ। কোহলিও তাই এখন নতুন করে শুরু করতে চাইছেন। আর তাই হারের জ্বালা ভুলতে তিনি পার্টিতেই স্বস্তি খুঁজছেন।

মুম্বাইয়ে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তারকা দম্পতির সেই পার্টিতে যোগ দিয়েছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটাররা। কোহলি-আনুশকার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর দলের এমন বিপর্যয়ের দিনে ক্যাপ্টেনের এমন পার্টি আয়োজনকে ভালো চোখে দেখছেন না বেঙ্গালুরুর সমর্থকরা।

  • সর্বশেষ