শিরোনাম
◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট নির্মাণ ও হালনাগাদ বাধ্যতামূলক

নিউজ ডেস্ক : প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্য প্রদানের ক্ষেত্র অবারিত করতে হবে। তথ্যই শক্তি। প্রান্তিকজনের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করা হয়েছে। তথ্যের প্রবাহ অবাধ করতে সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট নির্মাণ ও নিয়মিত হালনাগাদ বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার খুলনা জেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন-সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, সরকার স্বপ্রণোদিত হয়ে তার নির্বাচনী ইশতেহার অনুসারে তথ্য অধিকার আইন প্রণয়ন করে। সরকারের ভিশন ২০২১ ও ২০৪১, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য তৃণমূলের অবহেলিত মানুষের উন্নয়ন। এসডিজির মূল কথাই হলো সবাইকে উন্নয়নের স্রোতধারায় অন্তর্ভুক্ত করা।

তিনি আরও বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা তথ্য কমিশনের একার পক্ষে সম্ভব নয়। তথ্যপ্রযুক্তির বিকাশ, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেটের ফোর-জি’র যুগে ১৫ কোটি মানুষ মোবাইল ও আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তথ্য ছড়িয়ে যাচ্ছে সব দিকে। সংবিধান অনুযায়ী দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নিশ্চিতের অংশই হলো তথ্য অধিকার আইন। প্রধান তথ্য কমিশনার সরকারি দফতরের কর্মকর্তাদের জনগণের কাছে গিয়ে এ বিষয়ে সবাইকে অবহিত করার অনুরোধ জানান।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সাবেক সচিব মুহিবুল হোসাইন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ প্রমুখ। জাগো নিউজ

  • সর্বশেষ