শিরোনাম
◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ◈ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ◈ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে হবে পরীক্ষা, এসএসসির ফল ১০ আগস্ট ◈ ভিআইপি-সিআইপিদের নিরাপত্তা প্রোটোকলে ব্যতিক্রম হবে না: সরকার ◈ শেখ হাসিনাকে কথা বলার সুযোগ কেন দিল ভারত, প্রশ্ন বিএনপির

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের বিজিপির হাতে বাংলাদেশি চার জেলে আটক

মো. কাউছার : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ দরার অপরাধে বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত—রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তারা নদীপথ দিয়ে যাবার সময় জেলেদের দেখতে পেয়ে সাথে সাথে আটক করে ফেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর নামে এক ব্যাক্তি চার জেলেকে টেকনাফের নাফ নদীতে মাছ দরার নির্দেশ দেয়। পরে মাছ দরার সময় মিয়ানমারের বিজিপির হাতে আটক হয় বাংলাদেশি চার জেলে।

এ বিষয় টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক জানান, নাফনদীতে মাছ ধরতে যাওয়া চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সাল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি গুরত্ব দিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়