শিরোনাম
◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ◈ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর ◈ চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ◈ ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকইল, সারা দেশ জুড়ে আল্পনার গ্রাম নামে পরিচিত

মাহাম্মদ মাসুদ : চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলার ছোট্ট একটি গ্রামের নাম টিকইল। এখানে প্রতিটি বাড়ির দেয়াল যেন এক একটি শিল্পকর্ম। মাটির ঘরের বাসিন্দারা নিজেদের মতো সাজিয়ে তুলেছেন শৈল্পিক রাজত্ব। এখানকার রঙের রাজত্বে সবাই রাজা। এ সব কারণে আল্পনার গ্রাম নামে পরিচিতি সারা দেশ জুড়ে। ইন্ডিপেনডেন্ট

৩৫ বছর পূর্বে টিকইল গ্রামে বউ হয়ে আসেন দেখন বালা বর্মন। গ্রামের সকল বাড়ির দেয়ালজুড়ে গাছগাছালির ছবি, বাড়ির মেঝে এবং উঠোনে আঁকা আল্পনা। সেদিনই মুগ্ধ হয়েছিলেন তিনি। প্রচলিত আলপনার বাইরে তিনি যোগ করেন ফুল ও পাখির সাথে আবহমান বাংলার নৈসগিক দৃশ্য।

টিকইল গ্রামের আল্পনার মূল কারিগর হচ্ছেন গৃহিনী আর তরুণরা। পূর্বসুরীদের হাত ধরেই আলপনার কাজ শেখেন। ক্রমান্বয়ে দক্ষ শিল্পী হয়ে ওঠেন। বংশ পরম্পরায় বছরের পর বছর বাড়ির দেয়ালে দেয়ালে এ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন তাঁরা।

এখানকার মাটির ঘরে আল্পনার জন্য খড়ি মাটি, লাল মাটি, পুইয়ের বিচি এবং গাছপালার কস দিয়ে আল্পনার রং তৈরি হতো। তবে ঐ সব উপকরণে আঁকা আল্পনা বেশিদিন স্থায়ী হত না। বর্তমানে এ কাজে গুড়ো রংয়ের ব্যবহার করা হয় টেকসই করতে। এতে যেমন বাড়ি ঘরে পবিত্রতার ভাব আসে ঠিক তেমনি সবার মনে আনন্দের সঞ্চার হয়।

  • সর্বশেষ