শিরোনাম
◈ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা, দেড় লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, শিশুসহ উদ্ধার ৪ ঘণ্টায় ◈ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের, ১৯৯৩ সালের ঘটনা ঘিরে বিতর্ক ◈ সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়ানো বাসে লরির ধাক্কা, শিশুসহ নিহত ৫ ◈ বিশ্বের সেরা এয়ারলাইনস ভিয়েতনাম ও বিমানবন্দরের খাবার হিথরো! ◈ বগুড়া আদালত চত্বরে তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, টানাহেঁচড়ায় পরনের পোশাক ছিঁড়ে যায় (ভিডিও) ◈ বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ◈ কৌশলগত অংশীদারত্বে বাংলাদেশ-জাপান, জ্বালানি-আইসিটি ও গভীর সমুদ্রবন্দরে সহযোগিতা বাড়বে ◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিত‌লেন হ‌্যা‌রি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র হওয়ার পর আমার প্রথম বর্ষা, কিছুটা সময় চাই বলেন মেয়র আতিকুর

মো. আল-আমিন : গ্রীষ্মের শুরুতেই আগাম বর্ষার জলজটে নাকাল নগরবাসী। আসন্ন বর্ষায় যা বাড়তে পারে কয়েকগুণ। আবহাওয়া অফিস জানিয়েছে এবার ভারী বৃষ্টি হওয়ার আশংকা বেশি। পূবের্র অভিজ্ঞতা থেকে দেখা যায় ঘন্টায় ৪০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে ঢাকায় জলজট হয়। অন্যদিকে দুই মেয়র অবশ্য বলছেন জলজট কমাতে নানা ব্যবস্থা নেয়া হচ্ছে।- যমুনা টিভি

এ বিষয়ে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, জলাবদ্ধতার জন্য আমরা একটা জায়গায় সমাধান করলে আবার অন্য জায়গায় সমস্যা দেখা যায়। আমরা আশা করছি এবার গত বারের তুলনায় জলাবদ্ধতা কিছুটা কম হবে। তবে একেবারে যে শূন্যের কোঠায় নেমে আসবে তা আমরা বলতে পারব না।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, খুব দ্রুতই আমাদের প্রতিটি এলাকার খালগুলোকে দখলমুক্ত করে সচল করতে পারলে জলাবদ্ধতা অনেকটা কমে যাবে। এটা মেয়র হওয়ার পর আমার প্রথম বর্ষা, আমি কিছু সময় চাই পরিস্থিতির উন্নয়নের।

তবে মেয়র যাই বলুন নগরবাসী জানে জলাবদ্ধতায় ভোগান্তি কতটা। মেট্রোরেলের কারণে মিরপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় ভঙ্গুর। তাই অল্প বৃষ্টিতেই পড়তে হয় জলাবদ্ধতায়।

এ নিয়ে নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, সমন্বিত কার্যক্রমের প্রতিশ্রুতি আমরা এই শহরের জন্য নিয়েছিলাম। কিন্তু প্রকৃত পক্ষে ততটা আগায়নি। কাজের ধারাবাহিকতায়ও আমাদের সমস্যা রয়ে গেছে।

  • সর্বশেষ