শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে মদীনানগরে খাল দখল করে প্লট বানিয়ে বিক্রি

রাইসা মনোয়ার: দখল হতে হতে মিরপুরের মদীনানগরের খাল প্রায় বন্ধ হয়ে গেছে ময়লার ডিপোতে। এ খালের বড় একটি অংশ ময়লা পানির দখলে । দেখে বোঝার উপায় নেই এটি খাল কিনা। ( মাছরাঙা টিভি)

খালটি দখল করে এরই মধ্যে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। আর যে জায়গা গুলো ফাকা রয়েছে সেগুলো প্লট আকারে বানিয়ে বিক্রির চেষ্টা চলছে। পানি নামার পথ না থাকায় অল্প একটু বৃষ্টিতে ডুবে যায় সড়ক। সেই পানি ঢুকে যায় নিচু এলাকায় ঘরবাড়ির ভেতর। সেই ময়লা পানি থাকে ৩-৪ দিন। স্থানীয়রা বলছেন, বৃষ্টির সময় পানি যেতে পারে না। ড্রেনের উপর অনেকে ঘর বাড়ি বানিয়েছে। খালটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার। এ সর্ম্পকে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা

এম এ রাজ্জাক বলেন, মেয়র সিদ্ধান্ত নিয়েছেন, তিনি মিরপুরবাসীর দুর্ভোগ লাঘব করবেন। সেজন্য সিটি করপোরেশনের পক্ষ থেকেই এ খাল পরিষ্কার করা হবে। স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরে উদ্যোগ নেয়া হলেও থামছে না খাল দখল। দিন দিন বাড়ছে জলাবদ্ধতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়