শিরোনাম
◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ ◈ দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে ২০ লাখ পাঠ্যবই সংশোধনের উদ্যোগ, বাড়ছে ব্যয়ের শঙ্কা ◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪২৬ শুরু “আলপনায় বৈশাখ” দিয়ে

জাবের হোসেন : বৈশাখ মানেই রঙের ছড়াছড়ি। বাঙালি সংস্কৃতির অন্যতম দিনটিতে রঙিন সাজে সাজতে কে না চায়? তাই বাংলা বর্ষের প্রথম দিনটিতে নিজেকে আলপনার রঙে রাঙানোর পাশাপাশি বর্ণিল রঙের ছোঁয়ায় রাঙিয়ে নিতে চাই নিজেকে । লোকজ শিল্পের ছোঁয়ায় বর্ষবরণ যেন হয়ে ওঠে আরও প্রাণবন্ত। জাগো নিউজ।

বিদায় নিলো ১৪২৫ বঙ্গাব্দ। বিদায় দিনে দেশেব্যাপী পালিত হয়েছে চৈত্র সংক্রান্তি। আজ রোববার পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ। ১৪২৫ বিদায় ও ১৪২৬ বঙ্গাব্দ বরণে শনিবার রাতে জাতীয় সংসদ ভবনের সম্মুখের মানিক মিয়া এভিনিউয়ে উৎসবে মেতেছেন ঢাকাবাসী।

সংসদ ভবনের সামনে আয়োজন করা হয়েছে আলপনায় বৈশাখ। এতে উপস্থিত রয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ অনেকে। রয়েছে দর্শনার্থীদের ভিড়।

রাত সাড়ে ১০টার দিকে কবিতা আবৃত্তির সঙ্গে নাচ দিয়ে আলপনায় বৈশাখ শুরু হয়। এর গান ও নৃত্যে মেতে ওঠে মানিক মিয়া এভিনিউ। রাত ১০টা থেকে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান করে দেখা যায়, তরুণ-তরুণী, শিশুসহ মা-বাবাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ।

এরপর রাত ১২টা ১ মিনিটে এ বছর সপ্তমবারের মতো মানিক মিয়া এভিনিউয়ের পুরো রাস্তায় দেশের বৃহত্তম আলপনা আঁকা উৎসবের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রখ্যাত শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান ও শেখ মনিরুজ্জামান লিটন আলপনা আঁকার কার্যক্রম পরিচালনা করেন। এই আলপনা আঁকা চলবে ভোর পর্যন্ত।

  • সর্বশেষ