শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ বিচার পাচ্ছে না বলেই অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে, বললেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

মারুফুল আলম : মানুষ সঠিক বিচার পাচ্ছে না বলেই অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের মরদেহ দেখতে এসে তিনি এই মন্তব্য করেন।

রিয়াজুল হক বলেন, দুঃখজনক হচ্ছে, আমাদের দেশে অনেক আইন আছে, কিন্তু তা সত্ত্বেও প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না। মানুষ সঠিক বিচার পাচ্ছে না, ফলে অপরাধীদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে।

তিনি বলেন, নারীর প্রতি, শিশুর প্রতি যৌন নির্যাতন যেভাবে বেড়ে যাচ্ছে, সেটা সমাজের জন্য একটি খারাপ বার্তা। মানুষ শঙ্কার মধ্যে বসবাস করছে। আমরা জানি না, কে কখন শিকার হয়ে যাবে। এগুলোর একটি পরিসমাপ্তি ঘটা উচিত।

এসময় যৌন হয়রানির জন্য পৃথক আইন করার দাবি করেন তিনি। যৌন হয়রানির জন্য একটি কঠিন আইন করার নির্দেশনা আদালতের রয়েছে যে, দ্রুততম সময়ের ভেতরে বিচার সম্পন্ন করতে হবে এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা সেই জিনিসটা এখনও করতে পারিনি।

  • সর্বশেষ