শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুশি কবির মনে করেন, দমন-পীড়নের আশঙ্কায় আন্দোলনে নামতে ভয় পাচ্ছে সামাজিক সংগঠনগুলো

সৌরভ নূর : ইতোপূর্বে নিরাপদ সড়কের দাবিতে ও কোটা সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগঠিত হতে দেখেছি। কিন্তু একের পর এক ঘটে চলা সহিংস, নির্মম, অমানবিক বেশ কিছু ঘটনার প্রতিবাদ ও প্রতিরোধে কোনো সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে সোচ্চার হতে দেখা যাচ্ছে না কেনা, জানতে চাইলে মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, এর আগের আন্দোলনগুলোকে সরকার যেভাবে দমন করেছে অনেকেই ভাবছে হয়তো একইভাবে দমন করা হতে পারে তাই হয়তো আন্দোলনে নামতে সংকচবোধ করছে সংগঠনগুলো।

তিনি আরো বলেন, একেবারেই যে হচ্ছে না তা নয়, অনেকগুলো মানববন্ধন হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে তবে সেগুলো বিছিন্নভাবে সংগঠিত হয়েছে। তবে যেটা হয়নি স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতিবাদ বা আন্দোলন গড়ে ওঠেনি। কেন হচ্ছে না সেটাও আমাদের তলিয়ে দেখা উচিত। আর একের পর এক যেভাবে মর্মান্তিক ঘটনাগুলো সামনে আসছে তাতে আমরা গুলিয়ে ফেলছি কোন ইস্যুটা রেখে কোনটা নিয়ে সামনে এগোবো। সেখানেও সংগঠনগুলো হোঁচট খাচ্ছে বারবার।

এছাড়া যে সংগঠনগুলো বরাবর সোচ্চার হয়ে থাকে তারা ঠিকই করে চলেছে, কিন্তু সংখ্যায় কম হওয়াই তারা সমাজে কোনো সাড়া ফেলতে পারছে না। কিন্তু সামাজিকভাবে যে ধরনের একটা গণজাগরণের দরকার সেটা হচ্ছে না। এজন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, আওয়াজ তুলতে হবে বলে মনে করেন এই মানবাধিকার কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়