শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৯:০৩ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১টি হাড় ভাঙলেও মন ভাঙেনি তার, গতির রাজ্যে আবারো ঝড় তুলতে প্রস্তুত ব্রিটিশ রেসার

স্পোর্টস ডেস্ক : বছর তিনেক আগে মোটরবাইক রেসের সময় দুর্ঘটনায় পড়ে ঝুঁকিতে ছিলো ব্রিটিশ রেসার জেফ এইজেনবার্গের জীবন। কিন্তু, তিনিই আবার গাড়ির রেসে অংশ নিয়ে নাম লেখাতে চান ইতিহাসে।

ইয়র্কশায়ারের এলভিংটন এয়ারফিল্ডে ছুটে চলা জেফ প্রতি ঘন্টায় ৩৬০ কিলোমিটার গতিতে এই পোরশে গাড়িটাকে ছোটাচ্ছেন। মূল রেইসের জন্য প্রস্তুতির আগে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে।

অথচ ২০১৬ সালে মোটরবাইক রেসের সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন এইজেনবার্গ। এই দুর্ঘটনায় শরীরের ১১টি হাড় ভেঙে যায় তার। সে যাত্রায় কোনো রকমে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিটির গতির নেশা তারপরও কমেনি এতোটুকুও। ৩ বছর আগের দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায়। কিন্তু, সেই ভয়কেই জয় করতে চান তিনি।

বিপন্ন জীবনের কথা না ভেবে মনোবল বাড়িয়ে এবার একটা রেকর্ড ভাঙার সংকল্প নিয়ে নামছেন এই রেইসার। দক্ষিণ ওয়েলসের পেন্ডিন স্যান্ডসে ঘন্টায় ৩২২ কিলোমিটারের বেশি গতি তুলতে চান তিনি।

জেভ এইজেনবার্গ বলেন, প্রথম টেস্ট ড্রাইভ পরিকল্পনা মতো হয়নি। কিন্তু, রাতভর কাজ করেছি আমরা। আমরা আবারো গাড়িটাকে প্রস্তুত করা হয়েছে। আমি বলবো, এখন সন্তুষ্ট হওয়া যায়। গাড়ির গতি দারুণ। আর এটাই আমাদের দরকার। ২০০ মাইলের বেশি গতিতে গাড়ি ছোটানোর দুঃসাধ্য কাজটাই করতে চাই আমি।

  • সর্বশেষ