শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণচরে গণধর্ষণ মামলার চার আসামীর রিমান্ড মঞ্জুর

নোয়াখালী থেকে অহিদ উদ্দিন মুকুল : নোয়াখালীর সুবর্ণচরে ভোটের দ্বন্ধে স্বামীকে মারধর করে আটকে রেখে ছয় সন্তানের জননীকে (৩৫) গণধর্ষণের মামলায় চার আসামীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে জেলার ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহ ওই মামলার ১নং আসামী আবুল কালাম বেচু’র ২দিন, ৬নং আসামী রুবেল, ৭নং আসামী রায়হান ও ৮নং আসামী আরমানের ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল প্রত্যেক আসামীর ৭দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দ্বন্ধে বাগ্যা গ্রামের ওই নারীকে দলবেঁধে ধর্ষণ ও স্বামীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠে। ভোট দিয়ে স্বামীর সাথে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিজয়ী ভাইস চেয়ারম্যান ফরহাদ চৌধুরী বাহারের সমর্থক ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০-১২ জন এ ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতার স্বামী ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮জন ব্যক্তিকে আসামী করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ