শিরোনাম
◈ মিরপুরে টাইগারদের দাপট, নাহিদের তোপে হার পাকিস্তানের ◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু!

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:  সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পর প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সময় সকাল আটটা এবং সিঙ্গাপুর সময় সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলা ইনসাইডার

প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরের শরীরের খোঁজ-খবর নিয়েছেন। কাদের সুস্থ হয়ে ওঠায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। প্রধানমন্ত্রী তাকে রাজনীতি বা অন্য কোনো বিষয়ে চিন্তা না করে আগামী দুই তিন সপ্তাহ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলেছেন।

জবাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং সহানুভুতির কারণেই তার সুচিকিৎসা সম্পন্ন হয়েছে এবং তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। ওবায়দুল কাদেরের স্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ওবায়দুল কাদের শুক্রবার মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে সিঙ্গাপুরের ভাড়া ফ্ল্যাটে উঠেছেন। আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে। এ সম্পর্কে চিকিৎসকরা বলছেন, চাইলে তিনি এখনই দেশে ফিরে যেতে পারতেন। কিন্তু তিনি ফলোআপ চিকিৎসাসহ সবকিছু শেষ করে একবারে দেশে ফিরতে চাইছেন।

চিকিৎসকরা আশা করছেন, দেশে ফিরে যাওয়ার পর খুব শীঘ্রই তিনি মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবেন।তবে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন সেবিষয়ে এখনও কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। প্রসঙ্গত, গত ২ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস অপারেশন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়