শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ১০:৫০ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদাম তুসোর অন্দরে এবার বলিউডের পরিচালক করণ জোহর

মুসফিরাহ হাবীব : সম্প্রতি সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উদ্বোধন করলেন বলিউডের খ্যাতনামা প্রযোজক-পরিচালক করণ জোহর।মাদাম তুসোয় স্থান পাওয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হলেন তিনি।

করণের জীবনে এখন শুধুই খুশি ! একদিকে বেড়ে উঠছে তার নাম-যশ ৷ আর অন্যদিকে একের পর এক হিট ছবি দিয়ে জমে উঠেছে ধর্মা প্রোডাকশন ৷ ঠিক এমন সময়ই মাদাম তুসোয় মোমের মূর্তির জন্য আমন্ত্রণ পান করণ ৷ আর একথা করণ নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ৷

মা হিরু যশ জোহরসহ গোটা পরিবার ও বন্ধুদের নিয়ে করণ গিয়েছিলেন মূর্তি উদ্বোধন করতে। মোমের মূর্তিতে করণ জোহরকে দেখা যায় হাতে মোবাইল ফোন নিয়ে সেলফি তুলতে। ঠিক তার পেছনেই মাকে নিয়ে গিয়ে দাঁড়ান করণ নিজে। মূর্তি উদ্বোধনের পরই তার সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছে করণের ধর্মা প্রোডাকশন।

সেই পোস্টে করণ জোহরকে অভিনন্দন জানিয়েছেন মালাইকা আরোরা, ফারাহ খান, শ্বেতা বচ্চন, মনীষা কৈরালা, পুনীত মালহোত্রা, সোফি চৌধুরী, ভাবনা পান্ডেসহ আরও অনেকে।

করণ জোহর ছাড়াও মাদাম তুসোর সিঙ্গাপুরের মিউজিয়ামে আরো রয়েছে আনুশকা শর্মা ও মহেশ বাবুর মূর্তি। আর অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার, শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাডুকোনের মতো তারকাদের মোমের মূর্তি আরো আগেই স্থাপিত হয়েছে মাদাম তুসোয়।

  • সর্বশেষ