শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৩:৪৯ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারিয়ে যাওয়া সন্তানকে ফেসবুকে খুঁজে পেলেন মা

নিউজ ডেস্ক : সামাজিক মাধ্যমে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার ঘটনা খুবই বিরল। কিন্তু এমনটাই ঘটেছে ভারতে। কয়েক বছর ধরেই হন্যে হয়ে সন্তানকে খুঁজছেন এক মা। আচমকাই ৮ বছর আগে হারিয়ে যাওয়া ছেলের খোঁজ পেলেন সামাজিক মাধ্যমে। তারপরেই পুলিশের সাহায্যে ছেলেকে ফিরে পেলেন।

৮ বছর আগে অর্থাৎ ২০১১ সালের ২৬ জানুয়ারি, হায়দরাবাদের এক কিশোর কাউকে কিছু না জানিয়েই নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই কিশোরের মা তখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু অনেক অনুসন্ধান করেও খুঁজে পাওয়া যায়নি তার ছেলেকে।

এরপর কেটে গেছে সাড়ে সাত বছর। ছেলেকে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন মা। তারপরই ঘটল সেই ঘটনা। ২০১৮ সালের আগস্টে ফেসবুকে হঠাৎ একটি প্রোফাইল চোখে পড়ে ওই নারীর। প্রোফাইলের ছবিটি তার ছেলের। প্রোফাইলের নামও তার ছেলের নামে। দীনেশ জেনা লিমা নামের ওই প্রোফাইল দেখে চোখ আটকে যায় তার।

তখনই তিনি নতুন করে অভিযোগ দায়ের করেন। আইপি অ্যাড্রেস ট্রেস করে জানা যায় যে, তার ছেলে এই মুহূর্তে রয়েছে পাঞ্জাবের অমৃতসরে।

হায়দরাবাদ পুলিশের একটি দল সেখানে গিয়েই ওই কিশোরকে উদ্ধার করে। সেখানে এক ভূস্বামীর অধীনে কাজ করত ওই কিশোর। বুধবার আট বছর পর মায়ের কাছে ফিরে এসেছেন দীনেশ জেনা লিমা। জাগো নিউজ।

  • সর্বশেষ