শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অগ্নিকান্ড প্রতিরোধে ‘ফায়ার হাইড্রেন্ট’ স্থাপনের অনুরোধ জানিয়েছে সংসদীয় কমিটি

ডেস্ক নিউজ : রাজধানীতে অগ্নিকান্ড প্রতিরোধে ‘ফায়ার হাইড্রেন্ট’ স্থাপনের অনুরোধ জানিয়েছে সংসদীয় কমিটি। রাজধানী ঢাকায় অগ্নিকান্ড প্রতিরোধে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট স্থাপনের ব্যবস্থা নিতে ঢাকা ওয়াসাকে অনুরোধ জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ বৃহস্পতিবার কমিটির এক বৈঠকে এই অনুরোধ জানানো হয়। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিগত ৫বছরের বাস্তবায়নকৃত বিভিন্ন বরাদ্দ (টিআর,কাবিখা,ব্রীজ/কালভার্ট নির্মান,ত্রাণ সামগ্রী ক্রয়, বিতরণ ও বিশেষ বরাদ্দ) পরীক্ষা নিরীক্ষার জন্য মাসুদ উদ্দিন চৌধুরী এমপিকে আহবায়ক করে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্য হলেন, মজিবুর রহমান চৌধুরী এমপি এবং জুয়েল আরেং এমপি। কমিটি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শক্রমে প্রকল্প গ্রহনের সুপারিশ করে।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকে কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, মোঃ আফতাব উদ্দিন সরকার এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জুয়েল আরেং এমপি, মজিবুর রহমান চৌধুরী এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং কাজী কানিজ সুলতানা এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ টুৃডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়