শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগীতশিল্পী খুরশীদ আলম ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে, ডাক্তার বললেন সঙ্কা নেই

সুমন পাইক : একুশে পদক পাওয়া বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম সঙ্কা মুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসক। ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

গ্রীন লাইফ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মঈনুল আহসান জানান, গতকাল বিকেলের দিকে তাকে ভর্তী করা হয়েছে। ৯ম তলার ৯২৬ নম্বর ভিআইপি কেবিনে আছেন তিনি। তার মাথা, মুখমন্ডল ও শরীরের কিছু যায়গায় আঘাত রয়েছে। তবে কিছু পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

শুক্রবার রাতে বগুড়া শহরের চারমাথা এলাকায় খুরশিদ আলমকে বহনকারি প্রইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন তিনি। প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে এয়ার এ্যম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় তাকে।

জয়পুরহাটের সন্তান খুরশীদ আলম বগুড়ার সংগঠন জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান। শহরে খাবার খেয়ে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ