শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিএমই ভবন উদ্বোধন করলেন দুই প্রধানমন্ত্রী অথচ ভবনটিই অবৈধ, বললেন স্থপতি মোবাশ্বের

মঈন মোশাররফ : স্থপতি মোবাশ্বের হোসেন শনিবার ডয়চে ভেলেকে বলেন, হাতিরঝিলে বিজিএমইএ ভবনের উদ্বোধন করেছেন দেশের দুই প্রধানমন্ত্রী। অথচ ভবনটি ছিলো অবৈধ। এই অবৈধ ভবন নির্মাণ এবং তা উদ্বোধনে দুই প্রধানমন্ত্রীকে যারা নিয়ে এসেছেন তারা কারা? দেশের সর্বোচ্চ আদালত ভবনটি অবৈধ ও ভেঙে ফেলার নির্দেশ দিলেও তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়নি।

তিনি আরো বলেন, বনানীর এই ভবনটি অনুমোদন ছাড়াই ১৯ তলা থেকে ২২ তলা করা হলো। ফায়ার সিস্টেম নেই। এটা এখন বলা হচ্ছে কেন? যাদের এটা দেখার কথা তারা দেখেননি কেন? তাদের কী শাস্তি হবে? ভবন তো আর গোপনে নির্মাণ করা যায়না। এটা প্রকাশ্যেই হয়। এটা সমঝোতার মাধ্যমেই হয়েছে।

তিনি জানান, ঢাকা শহর একটি বোমার উপরে বসে আছে। আগুনেই এই দুরাবস্থা। আর যদি ৬ মাত্রার বেশি ভূমিকম্প হয় তাহলে এখানকার গ্যাস, বিদ্যুৎ লাইন বিপর্যয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। অধিকাংশ ভবনই দাঁড়িয়ে থাকতে পারবে না । সবই বিপর্যয়ের মুখে পড়বে। ভবিষ্যতে কী করবো তার চেয়ে জরুরি, অনিয়ম গুলো চিহ্নিত করে দায়ীদের বিচারের আওতায় আনা। তাহলে ভবিষ্যৎ এমনিতেই ভালো হয়ে ওঠবে।

  • সর্বশেষ