শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় দই খেয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকযথুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, অর্জুন (৩২), তার স্ত্রী তিথী (২৫) এবং তাদের তিন বছরের মেয়ে অনন্যা। জাগো নিউজ।

স্থানীয় উত্তরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়েছি। আসলে কী কারণে মারা গেছে ঘটনাস্থলে না গেলে বলতে পারব না।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার বাজার থেকে অর্জুন দই কিনে আনেন। রাতে দই খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। মধ্যরাত থেকে পেটের সমস্যা শুরু হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে অনন্যা মারা যায়। এরপর শনিবার ভোরে স্বামী ও স্ত্রী মারা যান। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ