শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গণফোরাম থেকেই আসবে : মোকাব্বির খান

শিমুল মাহমুদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান বলেছেন, আমি ছাত্রলীগের প্রোডাক্ট। আমার দীর্ঘ রাজনীতির ক্যারিয়ার আছে। আমাকে কেবল বিএনপির লোকজন ভোট দেয়নি, আওয়ামী লীগের লোকজনও ভোট দিয়েছে। সুতরাং তাদের হয়ে কথা বলার জন্য আমাকে সংসদে যেতে হবে। তবে সেটা আমার দল গণফোরামের সম্মতির ভিত্তিতে হতে হবে। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎরে তিনি এসব কথা বলেন।

মোকাব্বির খান বলেন, শপথ গ্রহণের বিষয়টি আমার কাছে এই কারণেই গুরুত্বপূর্ণ যে, যারা আমাকে ভোট দিয়েছে, তাদের কাছে আমার যে কমিটমেন্ট, সেটা রক্ষা করা। কারণ, আমাকে রাজনীতি করতে হবে এবং বার বার তাদের (জনগণ) কাছে যেতে হবে।

তিনি বলেন, একটা বিষয় সবার মনে রাখা উচিত। আমি কিন্তু গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হয়েছি। সুতরাং আমার শপথের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গণফোরাম থেকেই আসবে। যেহেতু জোটগত ভাবে নির্বাচন হয়েছে, সেহেতু জোটের প্রধান শরিক বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্যকে নিয়েই সংসদে যেতে চাই। সেটা হলেই ভালো হয়।

তিনি বলেন, আমরা এমন একটা বিপর্যয়ের মধ্যেও যারা নির্বাচিত হয়েছি, তাদের উচিত সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা। বিষয়টি আমরা যেমন উপলব্ধি করছি, বিএনপিও তেমনি উপলব্ধি করছে। কিন্তু নির্বাচনের পর যেহেতু সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে ফল প্রত্যাখান করা হয়েছে, সেহেতু শপথ গ্রহণের সিদ্ধান্ত নিতে তাদের (বিএনপি) একটু সময় লাগবে। দেখা যাক, শেষ পর্যন্ত তারা কী করে।

  • সর্বশেষ