শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০২:৫৯ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্বের পিঠে সমুদ্র পাড়ে আবেদনময়ী পরীমনি (ছবিতে দেখে নিন)

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের হালের সবচেয়ে লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি। কাজের বাহিরে নিজেকে সময় দিতেই বেশি পছন্দ করেন। নামের সঙ্গে মিলে একাকার হয়ে ঘুরে দেখতে চান বিশ্ব পরিমণ্ডল। এবার চৈত্রের উত্তাপে সৈকতে উত্তাপ ছড়ানো ছবি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। সেখানে দেখা যাচ্ছে ঘোড়া দৌড়াচ্ছেন এই নায়িকা।

শনিবার দুপুরে সৈকতে ঘোড়ার দৌড়ানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরী। যা দেখে পরীর ভক্তরা রীতিমতো নড়েচড়ে বসেছেন।

জানা গেছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে স্বামী তামিম হাসানকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়েছিলেন। সেখানে তিনি ঘোড়ার পিঠে চড়ে সৈকতে ঘুরে বেড়িয়েছেন। যে ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন তামিম হাসান।

পরীমনিকে বর্তমানে চলচ্চিত্রে কম দেখা যাচ্ছে। বর্তমানে এ নায়িকা নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছেন। সবশেষ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত শর্টফিল্মে লাবণ্য চরিত্রে অভিনয় করেন। এরপর ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিমের বিজ্ঞাপনে দেখা গেছে। এছাড়াও মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় আরো একটি বিজ্ঞাপনে কাজ করেছেন পরী।

পরীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ । এতে তার বিপরীতে অভিনয় করেন কায়েস আরজু। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এই ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডনসহ আরো অনেকে।

ছবি : সংগৃহীত (পরীমনির ফেসবুক থেকে)

  • সর্বশেষ